শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শাহরাস্তির সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আঃ আউয়ালের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

reporter / ৪১০ ভিউ
আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

রাফিউ হাসানঃ শাহরাস্তি উপজেলার মেহার দক্ষিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মরহুম আঃ আউয়ালের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৩ সালের এই দিনে(২২ এপ্রিল) তিনি ইন্তেকাল করেছেন। এ উপলক্ষে মরহুম আঃ আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খানি, দোয়া ও দুঃস্থ-অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়া মরহুমের মেঝ পুত্র ডাঃ আহসানুল কবির শাহরাস্তি পপুলার হাসপাতালে বিনামূল্যে দুঃস্থ-অসহায়দের চিকিৎসা সেবা দিবেন। প্রসঙ্গত, বৃহত্তর মেহার ইউনিয়নের প্রেসিডেন্ট (চেয়ারম্যান) মরহুম আকিয়ত উল্যাহর পুত্র মরহুম আঃ আউয়াল শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মেহার দক্ষিণ ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসেবে সুখ্যাত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ৩ পুত্র রেখে যান। তার বড়ছেলে মোঃ সাইফুল কবির (এমএসসি) শাহরাস্তি পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পেশায় ব্যবসায়ী। মেঝ ছেলে ডাঃ আহসানুল কবির শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। ছোট ছেলে মাহফুজুল কবির উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পেশায় শাহরাস্তি পপুলার হাসপাতালের চেয়ারম্যান। মেয়েরা গৃহিণী।


এই বিভাগের আরও খবর