শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শেখ ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

reporter / ২৬৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
মতলব দক্ষিণে শেখ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকার ১৮ এপ্রিল বিকেল ৩টায় উপজেলার উত্তর বাড়ৈগাঁও আশ্বদিয়া নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা মাঠে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ৫ শতাধিক অসহায় পরিবারকে ঈদ উপহার হিসেবে শাড়ি কাপড় ও লুঙ্গি এবং ২০টি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আজিজ বাবুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, শেখ ফাউন্ডেশনের প্রস্তাবিত কমিটির সভাপতি ডা. ওমর ফারুক শেখ শাহিন, সিনিয়র সহ-সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওলীউন্নবী রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জিসান আহম্মেদ, কোষাধ্যক্ষ আব্দুল মালেক শেখসহ ফাউন্ডেশনের সদস্যরা।
এদিকে একই দিন আশ্বদিয়া নূরানী হাফিজিয়া ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজী। এসময় ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, সুধীজন, গন্যমান্য ব্যক্তিসহ স্থানীয় এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর