শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

সন্তোষপুর দরবার শরীফে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন

reporter / ৩৬০ ভিউ
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার শরীফে পবিত্র ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ৩১৩ জন বদরি সাহাবীর স্মরণে বদরি সদস্যদের সম্মানে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ মার্চ) বিকেলে আয়োজিত এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক ভক্ত-মুরিদ ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্তোষপুর দরবার শরীফের বর্তমান পীর সাহেব হযরত শাহ্ আব্দুল করীম বিন মুহাম্মদ (মাঃ জিঃ আঃ)।
ইফতার মাহফিল শেষে পীর সাহেব দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। এ সময় তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন এবং পবিত্র বদর দিবসের তাৎপর্য তুলে ধরেন।
তিনি বলেন, আল্লাহ তায়ালা যেন এই দরবার শরীফকে সকল ষড়যন্ত্রকারী ও হিংসুকদের অপচেষ্টা থেকে হেফাজত করেন এবং এই পবিত্র হেদায়েতের মারকাজকে নিরাপদ রাখেন। পাশাপাশি তিনি সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে দরবার শরীফের ভক্ত-মুরিদ, বদরি দাতা সদস্য, খাদেমবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে ইফতার মাহফিলটি সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।


এই বিভাগের আরও খবর