শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

সাংবাদিকদের প্রতি ইসির ১৩ টি নির্দেশনা

reporter / ২৮৯ ভিউ
আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

প্রিয় চাঁদপুর রিপোর্টঃ
ভোটগ্রহণ চলাকালে একই সাথে একের অধিক মিডিয়ার সাংবাদিক একই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না-সহ ১৩টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর এ নির্দেশনা না মানলে বা এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে সাংবাদিকদের জন্য নীতিমালায় এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জনসংযোগ পরিচালক ও যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জামানের স্বাক্ষরে সাংবাদিকদের জন্য এ নীতিমালা জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে,ইসি থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোটকেন্দ্রের প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা ও ভিডিও ধারণ করতে পারবেন।
তবে কোনোক্রমেই গোপন কক্ষের ছবি সংগ্রহ কিংবা ধারণ করতে পারবেন না। একইসাথে একাধিক মিডিয়ার সাংবাদিক একই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন এবং ১০ মিনিটের বেশি ভোটকক্ষে অবস্থান করতে পারবেন না। ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনি এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার নিতে পারবেন না।
নির্দেশনাতে বলা হয়েছে, ভোটকক্ষের ভিতর থেকে কোনোভাবেই সরাসরি খবর সম্প্রচার করা যাবে না। ভোটকেন্দ্রের ভিতর হতে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে। কোনোক্রমেই ভোটগ্রহণ কার্যক্রমে বাধার সৃষ্টি করা যাবে না।
সাংবাদিকরা ভোটগণনা কক্ষে ভোটগণনা দেখতে পারবেন, তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না। ভোটকক্ষ থেকে ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচার করা যাবে না।
কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হয় এমন সকল কাজ থেকে বিরত থাকবেন। ভোটকেন্দ্রে সাংবাদিকরা প্রিজাইডিং অফিসারের আইনানুগ নির্দেশ মেনে চলবেন। নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে কোনোরূপ হস্তক্ষেপ করতে পারবেন না। কোনোপ্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না।
নির্বাচনি সংবাদ সংগ্রহের সময় প্রার্থী বা কোনো রাজনেতিক দলের পক্ষে বা বিপক্ষে যেকোনো ধরণের প্রচারণা বা বিদ্বেষমূলক প্রচারণা বা বিদ্বেষমূলক প্রচারণা থেকে বিরত থাকবেন। নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য নির্বাচনি আইন ও বিধিবিধান মেনে চলবেন।


এই বিভাগের আরও খবর