শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

সাদুল্লাপুর মঈনিয়া আদর্শ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত 

reporter / ৩৬৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ মতলব উত্তর উপজেলায় সাদুল্লাপুর মঈনিয়া আদর্শ বিদ্যালয়ের ২০২২ ইং সনের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।  ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে বিদ্যালয় সভাকক্ষে আলোচনা সভা ও বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন সৎ সঙ্গ ফাউন্ডেশনর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার।  বিশেষ অতিথির বক্তব্যে দেন ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সৎ সঙ্গ ফাউন্ডেশনর কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও  মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন। মঈনিয়া আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুমি আক্তারের পরিচালনায় আরো বক্তব্য দেন – সমাজ সেবিকা মুনমুন আজিজ, সাদুল্লাপুর ইউপির সংরক্ষিত মহিলা  সদস্য রোকেয়া ফরাজী, সমাজ সেবক আক্তার হোসেন স্বপন ভান্ডারী, মোরশেদ আলম, অভিভাবক ফারুক হোসেন, সাবিকুন্নাহার প্রমুখ।


এই বিভাগের আরও খবর