শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

সারাদেশে একদরে গ্যাস বিক্রি হবে — বিইআরসির চেয়ারম্যান মোঃ নুরুল আমিন

reporter / ৩২৪ ভিউ
আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে একই দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন।
শনিবার (২৫ মার্চ) সকালে চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনে গিয়ে গনমাধ্যমকে এ কথা বলেন তিনি। এসময় বন্ধ বিদ্যুৎ কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ শেষে দ্রুত উৎপাদন শুরুর তাগিদ দেন বিইআরসি চেয়ারম্যান।
এদিকে, বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারণ করা নতুন দামে, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলন্ডার গ্যাস ১ হাজার ৪শ’ ২২ টাকা। কিন্তু ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতা অনেকেই মানেন না এই নিয়ম। জেলা ও উপজেলা পর্যায়ে কোথাও কোথাও রাখা হয় ৫০ থেকে ১০০ টাকা বেশি।
এমন এক প্রশ্নের জবাবে রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জানান, সারাদেশে একই দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা হবে। এই জন্য বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সময় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
এদিকে একটানা ১০ বছর জাতীয় গ্রিডে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে চাঁদপুরের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তবে সম্প্রতি বেশকিছু যন্ত্রাংশ অচল হয়ে পড়ায় রক্ষণাবেক্ষণের জন্য গত ডিসেম্বর পুরোপুরি বন্ধ করা হয় উৎপাদন। আবারও উৎপাদনে ফিরতে প্রকৌশলীরা দিনরাত কাজ করছেন বলে জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপক প্রকৌশলী নুরুল আবছার।
২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরিচালিত চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু হয় ২০১২ সালে।


এই বিভাগের আরও খবর