শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মতলবউত্তরেরপুলিশসদস্যকামরুলদগ্ধ

reporter / ৩৫১ ভিউ
আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২

লিয়াকত হোসাইন :
চট্টগ্রামের সীতাকুণ্ডেগত ৪ জুন শনিবার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের পর উদ্ধার কাজে যান চট্টগ্রাম শিল্প পুলিশের এসআই চাঁদপুরের মতলব উত্তরের কামরুল হাসান সরকার রানা (৩৪)। কিন্তু ভয়াবাহ বিস্ফোরণে অগ্নিদগন্ধ গুরতর আহত হয়েছেন তিনি । পরে তাঁক সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে যায়।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এখানেই চিকিৎসাধীন আছেন।

জানা যায়, দগ্ধ কামরুল হাসানের দুটি পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে এবং মাংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
গত ৮ জুন বুধবার তার অপারেশন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা আলমগীর সরকার। তিনি জানান, অগ্নিকান্ড ঘটনার পর কামরুল হাসান ঘটনাস্থলে যায়। এসময় আগুনে তার দু পা দগ্ধ হয় এবং কিছু মাংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ৮ জুন তার অপারেশন করা হয়েছে। সকলের কাছে দোয়া চাই সেজেনো তাড়াতাড়ি সুস্থ হয়।

দগ্ধ কামরুল হাসান সরকার বাংলাদেশ পুলিশ সদস্য হিসবে সৎ, দক্ষ এবং সাহসী। সে এর আগে বিভিন্ন থানায় ও ও সিআইডি কার্যালয়ে অত্যান্ত সুনামের সাথে কাজ করে আসছে।

কামরুল হাসান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামের বদিউল আলম সরকার বাবলুর ছেলে।


এই বিভাগের আরও খবর