শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

সুজাতপুরে যাত্রা শুরু করলো শেখ বোরহান ব্যাটারী হাউজ এন্ড অটো মিশুক শোরুম

reporter / ২৯১ ভিউ
আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

মোঃ কামরুল হাসান রাব্বিঃ
চাঁদপুর মতলব উত্তর উপজেলার অন্যতম ব্যস্ততম বাজার সুজাতপুর বাজার। ২৬ আগস্ট শুক্রবার বাদ আছর মতলব উত্তরের জনপ্রিয় ব্যাটারী ও ব্যাটারী চালিত অটোরিকশা বিক্রয়কারী প্রতিষ্ঠান “শেখ বোরহান ব্যাটারী হাউজ ও অটো মিশুক শোরুম”র মিলাদ ও দোয়ার মাধ্যামে যাত্রা শুরু করে।
এ সময় উপস্থিত ছিলেন, ১৩ নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক এম. রাসেল বাবু, দোকানের মালিক শেখ বোরহান, মানেজার আহসান হাবীবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিবেশী দোকান মালিক ও কর্মচারীবৃন্দ।
“শেখ বোরহান ব্যাটারী হাউজ ও অটো মিশুক শোরুম”র মালিক শেখ বোরহান বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করেছেন। আমি সততার সাথে ব্যবসা পরিচালনা করবো এবং আমার যারা ক্রেতা থাকবেন তাদের কাছে সঠিক পন্যটা তুলে দেয়াই থাকবে আমার মূল লক্ষ্য। আমার সুজাতপুর বাজার ছাড়াও উপজেলার নন্দলালপুর বাজারেও আরো একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানেও দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সহিত একই ব্যবসা পরিচালনা করে আসছি। পরিশেষে বলতে চাই আপনারা সঠিক ও আপনাদের কাঙ্খিত পন্যটি পেতে অবশ্যই “শেখ বোরহান ব্যাটারী হাউজ ও অটো মিশুক শোরুম” এ যোগাযোগ করুন।’
“শেখ বোরহান ব্যাটারী হাউজ ও অটো মিশুক শোরুম” এ বিভিন্ন মডেলের ব্যাটারী চালিত অটো বাইক গাড়ি ও যন্ত্রাংশ পাইকারী এবং খুচরা বিক্রয় ও সার্ভিসিং করা হয়। এছাড়াও পুরাতন গাড়ি ও ব্যাটারী ক্রয়-বিক্রয় করা হয়।
“শেখ বোরহান ব্যাটারী হাউজ ও অটো মিশুক শোরুম” চাঁদপুর মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারের উত্তর ও সুজাতপুর জেনারেল হাসপাতালের দক্ষিণ পার্শ্বে শ্রীরায়েরচর-মতলব মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত।
পরিশেষে, দোয়া ও মোনাজাত শেষে আগত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর