শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

সৌদি আরবে ফরিদগঞ্জের রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

reporter / ২৫৭ ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শাহ আলম মিলন(২৮) নামে এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে।
১৭ মে বুধবার রিয়াদের আল কাছিম হাইওয়ে রোডে সৌদি সময় সকাল ১০ টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম মিলন উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল গাজী বাড়ির মৃত জাকির হোসেনের সন্তান। মিলন তিন বোনের একমাত্র ভাই।
জানা গেছে,  ২০১৬ সালে শাহ আলম মিলন কর্মের সন্ধানে সৌদি আরব যায়। ১৭ মে বুধবার রিয়াদের আল কাছিম হাইওয়ে রোডে সৌদি সময় সকাল ১০ টায় সড়ক দুর্ঘটনা ঘটে। ওই সময় ওখানকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে ।
নিহতের স্বজন শওকত করিম জানান,পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১৮মে) সৌদি আরবে শাহ আলম মিলনের জানাযা শেষে দাফন সম্পন্ন হবে।
এদিকে সড়ক দুর্ঘটনায় মিলনের মৃত্যুতে মিলনের গ্রামের বাড়ি পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল গাজী বাড়িতে শোকের মাতম চলছে। একমাত্র ছেলেকে হারিয়ে নুরজাহান বেগম শোকে মুহ্যমান।


এই বিভাগের আরও খবর