শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

স্বাধীনতার পর বলিয়া উবির ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

reporter / ৪০৯ ভিউ
আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২

হাজিগন্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলিয়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার পর এ প্রথম নির্বাচনের মাধ্যমে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৪ মে শনিবার সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৬৩৯ ভোটারের মধ্যে চার জন প্রার্থী নির্বাচনে জয়লাভ করে। এরা হলেন, আব্দুল কাদের, কবির হোসেন, আলমগীর হোসেন ও এমরান হোসেন।
এর আগে ম্যানেজিং কমিটি ২০২২ এর দাতা সদস্য আওলাদ হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক আফরোজা আক্তার, শিক্ষক প্রতিনিধি মিল্লাত হোসেন মুন্সী, আবদুস সামাদ ও খাদিজা আক্তার নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন বলেন, ১৯৬৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এর মাঝে অনেক প্রধান শিক্ষক তাদের মেয়াদকাল পার করলেও আমার সময় এসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভিভাবক সদস্যের ভোটে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পেরেছি।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন থানার সেকেন্ড অফিসার মো. মিসবাহ।


এই বিভাগের আরও খবর