শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হযরত আল্লামা আরীফ উল্লাহ (রাহঃ) ও আল্লামা কুদরত উল্লাহ (রাহঃ) এর স্মরণে মতলব উত্তরের ছোটহলদিয়ায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

reporter / ২৯৭ ভিউ
আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তরের ছোটহলদিয়া গ্রামে পবিত্র ঈদে আযম মিলাদুন্নাবী (দঃ) উদযাপন উপলক্ষে ও হযরত আল্লামা আরীফ উল্লাহ (রাহঃ) ও আল্লামা কুদরত উল্লাহ (রাহঃ) এর স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠত হয়েছে। বুধবার (১১ জানুয়ারী) এলাকার যুব সমাজের আয়োজনে সারারাত ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন দানেশ বলেন, ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাসুলের (সা.) আদর্শ মেনে চলতে পারলে আমরা দুনিয়া আখেরাতে সফল হতে পারব। আল্লাহর ভয় যদি আমাদের মনে থাকে তাহলে মানুষ কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারেনা। দুনিয়ার লোভ পরিহার করে আল্লাহকে ভালবাসতে পারলে আখেরাতের পথ সুগম হবে। তিনি উপস্থিত সকল মুসল্লীদের মাঝে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুুলে ধরেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও তাহার পরিবারবর্গের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুু কামনা করেন।
সমাজসেবক আলহাজ্ব ছালাউদ্দীন সরকারের সভাপতিত্ব ও নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা আহমাদ উল্যাহ পরিচালনায় প্রধান বক্তার বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন হযরতুল আল্লাম মাওলানা সৈয়দ হাসান আল আজহারী। আরো ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি এস.এম ইয়াসিন আহমাদ আল-উয়েসী, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইদ্রিস হোসাইন আল-কাদরী, হযরত মাওলানা এহসান উল্লাহ, হযরত মাওলানা এসএম আব্দুল্লাহ আল-মামুন উয়েসী, হযরত মাওলানা হাফেজ মো. ইসমাইল হোসেন সিরাজী। ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জি. নূর মোহাম্মদ, শাহ মো. মনির হোসেন ভান্ডারী। মাহফিলে মহিলাদের জন্য প্রক্টেরের মাধ্যমে আলাদা ব্যবস্থা করা হয়। মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তারাক বিতরণ করা হয়। সহযোগিতায় ছিলেন হাজী মনির হোসেন সরকার, রুহুল আমিন সরকার, পইন সরকার, ওয়াদুদ সরকার বাপক, বাবলু খান, আবুল কালাম আশিক, ওয়াসিম সরকার, কবির হোসেন, আলী আহমেদ সরকার, রাব্বি সরকার’সহ আরো অনেকে।


এই বিভাগের আরও খবর