শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাইমচরে কারেন্ট জালসহ জাটকা জব্দ, ১১ জেলে আটক

reporter / ৩২০ ভিউ
আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

হাইমচর প্রতিনিধিঃ চাঁদপুরের হাইমচরে উপজেলা টাস্কফোর্স ও নৌ পুলিশের অভিযানে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১১ জেলেকে আটক করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) রাতে এসব তথ্য জানান হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ।
তিনি বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহের ৬ষ্ঠ দিনে অর্থাৎ ৬ এপ্রিল ২৪ ঘন্টার অভিযানে হাইমচর উপজেলায় মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের সম্মিলিত অভিযানে মোবাইল কোর্টের আওতায় ৪ জেলে আটক করা হয়। এর মধ্যে ১ জনের ১ মাসের কারাদণ্ড এবং বয়স বিবেচনায় অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকি ৩ জেলেকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায়ে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
অপরদিকে একই দিনে নৌপুলিশ নীলকমল ফাঁড়ি কর্তৃক নিয়মিত অভিযানে ৭ জেলে আটক করা হয়। এর মধ্যে ৩ জেলে অপ্রাপ্ত বয়স্ক অভিবাবকের জিম্মায় মুচলেকায় ছেড়ে দেয়া হয়। বাকী ৪ জেলের বিরুদ্বে নিয়মিত মামলা দায়ের করা হয়।
এসব অভিযানে জব্দ করা হয় ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্টজাল এবং ৫০ কেজি ইলিশ। কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ গরীবদের মাঝে বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর