শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাইমচরে জাটকা ধরায় ২৩ জেলের কারাদন্ড

reporter / ৩৩৫ ভিউ
আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

হাইমচর প্রতিনিধিঃ হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২৯ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। আটক জেলেদের মধ্যে ২৩ জেলের প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড এবং বাকী ৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১ হাজার টাকা করে ৭ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
তিনি বলেন, ৯ এপ্রিল দিনগত রাত ৮ থেকে রাত দেড়টা পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সম্মিলিত অভিযান পরিচালনা করে ২৯ জেলেকে আটক করে। এ সময় কয়েকজন জেলে অভিযানে থাকা নৌকার মাঝির উপর আক্রমন চালায়। তবে বড় ধরণের কোন দূর্ঘটনা হয়নি।
তিনি আরো বলেন, অভিযানে ১ লাখ ৯৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকা স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেরা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী। তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-মাছুম (১৮), সেকান্দর বেপারী (৩০), ফয়সাল মোল্লা (২৫), আলমগীর (৩০), মাসুদ বেপারী (৩০), রুবেল (২২), সোহেল (৩০), সেলিম সরদার (২৫), উজ্জল গাজী (২০) ছানু ছৈয়াল (২৮), মো. রাসেল হাওলাদার (২৫), মো. আমিন উদ্দিন (২৯), মো. মোক্তার আহাম্মেদ (২৩), মো. আরিফ গাজী (২০), মো. রিপন মিয়া (১৯), মো. বাবুল পাটওয়ারী (১৯), খোকন গাজী (১৮), মনির মোল্লা (৩২), ওসমান (১৯), হাবিব (১৯), বিল্লাল গাজী (৩৫), আকাশ (১৮) ও সাগর সরদার (১৯)।
এ সময় শাহরাস্তি উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ফারুক আহমেদ, কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের পেটি অফিসার মোহাম্মদ আসাদুর রহমান ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর