শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাইমচর আলগী দক্ষিণে নৌকার  অফিস ভাংচুর,৩ ছাত্রলীগ কর্মী আহত

reporter / ৪১০ ভিউ
আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

 মোঃ আলমগীর হোসেন হাইমচর।।
হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ এর ৮ নং ওয়ার্ডে নৌকা মার্কা প্রচারনা ক্যাম্পে হামলা, ভাংচুর করে ৪ ছাত্রলীগ কর্মীকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্রলীগ নেতারা হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
 রবিবার সন্ধ্যায় আলগী দক্ষিণ ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডে নৌকা প্রতীক  এর অফিস ভাংচুর, কর্মীদের উপর হামলার খবর পেয়ে তাদের দেখতে হাসপাতালে ছুটে আসেন নৌকার প্রার্থী সাহাউদ্দিন টিটু হাওলাদার, এসময়  তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন ৮নং ওয়ার্ডে আমার নেতাকর্মীরা ভোট চাইতে গেলে বিএনপি প্রার্থী সরদার জলিল মাষ্টার এর  আনারস মার্কা  কর্মী রশিদ খান এর নেতৃত্বে  ২০/৩০ জন সন্ত্রাসী     ছাত্র লীগ কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়, এবং আমার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে। হামলায় ৩ জন আহত হয়েছে।
 সাহাউদ্দিন টিটু হাওলাদার প্রতিপক্ষ প্রার্থী সরদার আব্দুল জলিল মাষ্টার  এর বিরুদ্ধে অভিযোগ করে পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, নির্বাচন কর্মকর্তার দৃষ্টি  আকর্ষণ করে  আরো বলেন  বিএনপির প্রার্থী ২২ মামলার আসামি, তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে না নিলে ৮ নং ওয়ার্ড মানুষ নিরাপদে ভোট দতি পারবে না। নির্বাচন পরিবেশ রক্ষায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।
 এসময় উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন বিএনপি জামাতের প্রার্থী সন্ত্রাসী বাহিনী  দিয়ে হামলা ভাংচুর করে ৪ ছাত্র লীগ কর্মী আহত করেছে, এখন সময় প্রতিরোধ করার, আমরা ৫ তারিখে উপযুক্ত জবাব দিব।


এই বিভাগের আরও খবর