শিরোনাম:
মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার

হাইমচর থানায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের চেষ্টা, অভিযোগ দায়ের

reporter / ৪৯৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কালাচৌকি দার মোড়ে প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় বাসিন্দা আমির হোসেন গাজীর ছেলে বিল্লাল গাজীর নামে হাইমচর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্বজন ও পুলিশ জানায়, গত (১০ আগস্ট ) রাত আনুমানিক ৮ টায় দিকে দক্ষিণ আলগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গাজী বাড়ির সম্মুখে ওই প্রতিবন্ধী কিশোরী বাড়িতে একাই ছিল। এ সময় একই গ্রামের আমির হোসেন গাজীর ছেলে বিল্লাল হোসেন গাজী, মালেক দর্জির প্রতিবন্ধী মেয়ে
(১৬) তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণ থেকে বাঁচতে কিশোরীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে বিল্লাল গাজী পালিয়ে যায়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন বলেন, কিশোরীর বাবা গত বৃহস্পতিবার বাদী হয়ে রাতে মামলা দায়ের করেছেন। আসামী বিল্লাল হোসেন গাজীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এই ঘটনায় স্থানীয় কিছু মুরুব্বী আসামি বিল্লাল গাজীর পক্ষ হয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা করছে বলে জানাযায়। ধর্ষণ কারি বিল্লাল হোসেন গাজী আরো একাধিক অপকর্মের সাথে জড়িত আছে বলে স্থানীয় এলাকাবাসী জানান।


এই বিভাগের আরও খবর