শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাজীগঞ্জে বিদ্যুতের তার খুলতে গিয়ে কলেজছাত্রের মৃত্যুর

reporter / ৩৯৬ ভিউ
আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২

আনোয়ার হোসেন মানিকঃ চাঁদপুরের হাজীগঞ্জে ব্যাডমিন্টন কোটের বিদ্যুতের তার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কলেজছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২০ মে) বিকেলে জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ উচ্চ বিদ্যালয় মাঠে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত কলেজছাত্রের নাম রাকিব (১৭)। সে ওই ইউনিয়নের কাজিরখিল গ্রামের মিজি বাড়ির সন্তান। রাবিক হাজীগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
স্থানীয় মানিক ও হাবীব নামে দু’জন জানান, গত শীতে রাকিবসহ স্থানীয় যুবকরা বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলার কোট বানায়। সেই কোটে লাগানো বৈদ্যুতিক তার আর খোলা হয়নি। এদিন বিকেলে রাকিব নিজে সেই তার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে নেয়ার পথে রাকিব মারা যায়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহতের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর