শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাজীগঞ্জে রচনা পাঠ প্রতিযোগিতার পুরস্কার ও চারাগাছ বিতরণসহ কর্মশালার উদ্বোধন

reporter / ৩৩৮ ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

হাজিগন্জ প্রতিনিধিঃ
হাজীগঞ্জ ৫ নং সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মাতৈন মরহুম শামছুল হক স্মৃতি পাঠাগার ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক রচনা পাঠ কর্মসূচীর পুরস্কার ও সনদপত্র বিতরণ এবং আদর্শ পাঠাগার সমাজ কল্যাণ সংসদ কর্তৃক দুই দিনব্যাপী কিশোর-কিশোরী ও মহিলাদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
  মঙ্গলবার( ২৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রচনা পাঠ কর্মসূচির পুরস্কার ও সনদপত্র বিতরণ এবং কর্মশালার উদ্বোধন করেন। একই সময়ে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরাধীন হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের সদনপত্র বিতরণ, ফলজ ও বনজ চারা বিতরণ এবং বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনের সভাপতিত্বে ও আদর্শ পাঠাগার সমাজ কল্যাণ সংসদের সভাপতি জহিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার,যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, পরিবার কল্যাণ পরিদর্শক কাউছার হোসেন।
আদর্শ পাঠাগার সমাজ কল্যাণ সংসদের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান মজুমদার ও সদস্য ইকবাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য শেষে পুরস্কার, সনদপত্র সহস্রাধিক ও চারাগাছ বিতরণ এবং প্রশিক্ষণ ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন, প্রধান অতিথি মো. রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আদর্শ পাঠাগার সমাজ কল্যাণ সংসদের সহ-সভাপতি মো. আবদুর রাজ্জাক, শিক্ষানুরাগী ছিদ্দিক আকবর শাহজাহান, উপদেষ্টা সদস্য আবুল কালাম আজাদ, নাজমুল হাসান, লোকমান মারওয়ান, মোখলেছুর রহমান, হোসেন মিজি, আবু রায়হান মো. সোহেল, সফল আত্মকর্মী মো. ওমর ফারুক খাঁন প্রমুখ।
এ সময় আদর্শ পাঠাগার সমাজ কল্যাণ সংসদের সহ-সভাপতি সামছুল ইসলাম, কোষাধ্যক্ষ শহীদুল্লাহ্, মরহুম শামছুল হক স্মৃতি পাঠাগার ও সাংস্কৃতিক সংসদের সদস্য কামরুজ্জামান রিফাত, জিহাদুল ইসলাম, আশরাফুজ্জামান, আল-আমিনসহ আদর্শ পাঠাগার সমাজ কল্যাণ সংসদ ও মরহুম শামছুল হক স্মৃতি পাঠাগার ও সাংস্কৃতিক সংসদের অন্যান্য সদস্য পুরস্কার গ্রহণকারী, প্রশিক্ষণার্থীবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর