শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক ৩য় বর্ষ পরীক্ষা-২০২২ এর শিক্ষার্থীদের বিদায়,মিলাদ, দোয়া ও আলোচনা সভা

reporter / ৩৭৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

‘‘চাকুরী খোঁজার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চেষ্টা কর’’—-অধ্যক্ষ মো: মাসুদ আহাম্মদ
নিজস্ব প্রতিবেদকঃ
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক ৩য় বর্ষ  পরীক্ষা-২০২২ এর শিক্ষার্থীদের বিদায়, মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন এবং শিক্ষা পরবর্তী জীবনে কিভাবে নিজের উজ্জ্বল ভবিষৎ এবং সাফল্য অর্জন করতে পারে সে সকল বিষয় তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের শুধু চাকুরী নয় উদ্যোক্তা হতে হবে এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। মোঃ মাসুদুুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন; উপাধক্ষ্য, মোহাম্মদ আনোয়ার উল্ল্যা; বিদ্যোৎসাহী সদস্য, সহকারী অধ্যাপক (অবঃ) স্বপন কুমার পাল; অভিভাবক সদস্য, মোঃ শামছুজ্জামান মুন্সী; সহকারী অধ্যাপক, মোঃ সেলিম; শিক্ষক পরিষদের সম্পাদক, সহকারী অধ্যাপক, মোহাম্মদ মাকছুদুর রহমান; সহকারী অধ্যাপক, মোহাম্মদ মুয্যাম্মেল হোসাইন; সহকারী অধ্যাপক, মো: বেলাল হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বশির উদ্দিন ও ডলি আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আঃ মান্নান দাতা সদস্য, জনাব আবুল হাসেম বিদ্যোৎসাহী সদস্য, সহকারী অধ্যাপক নাজমা আক্তার শিক্ষক প্রতিনিধি, সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার শিক্ষক প্রতিনিধি, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস শিক্ষক প্রতিনিধি। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবু নোমান মো. মফিজুর রহমান। তিনি শিক্ষার্থীদের জন্য দোয়া ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ এবং হাজীগঞ্জ-শাহরাস্তির মাননীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী নৌ-পরিবহণ মন্ত্রাণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের জন্য দোয়া কামনা করেন।


এই বিভাগের আরও খবর