শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাজীগঞ্জ ডিগ্রী কলেজের অভিভাবক সদস্য পদে শামসুজ্জামান মুন্সি মনোনীত

reporter / ৪৬৭ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

শাহপরান সৈকতঃ
চাঁদপুরের  হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজীগঞ্জ ডিগ্রী কলেজের অভিভাবক সদস্য পদে মনোনীত হয়েছেন তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী শামসুজ্জামান মুন্সি।
তিনি ছাড়াও আরো দুইজন অভিভাবক সদস্য মনোনীত হয়েছে।
অভিভাবক সদস্য পদে শামসুজ্জামান মুন্সি, মজিবুর রহমান তালুকদার, শুকু মিয়া ছাড়া বাকি প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করায় অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এই তিনজন প্রাথমিক ভাবে অভিভাবক সদস্য মনোনীত হয়েছে।
নবনির্বাচিত অভিভাবক সদস্য শামসুজ্জামান মুন্সিকে হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সদস্য মনোনীত করায়,চাঁদপুর -৫ (হাজীগঞ্জ -শাহরাস্তি)  আসনের সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম, কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা, হাজীগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির দায়িত্ব প্রাপ্ত সকল নেতৃবৃন্দ, হাজীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, শামসুজ্জামান মুন্সি হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও অরবিট একাডেমির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি হাজীগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছে।
দায়িত্ব পালনে তিনি সকলের পরামর্শ ও সহযোগীতা কামনা করছেন।


এই বিভাগের আরও খবর