শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাজীগঞ্জ থানার শ্রেষ্ঠ সার্কেল, পরিদর্শক ও উপ-পরিদর্শক সম্মাননা ক্রেস্ট গ্রহণ

reporter / ৪৮০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

হাজিগন্জ প্রতিনিধিঃ
বিভিন্ন ক্যাটাগরিতে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মিলন মাহমুদ। তারই ধারাবাহিকতায় ২২ জুন বুধবার সকালে পুলিশ লাইন্স, ড্রিলশেডে অনুষ্ঠিত ‘মে’ মাসের অনুষ্ঠিত কল্যাণ সভায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। তিনি সভায় উপস্থিত কর্মকর্তা ও ফোর্সের কল্যাণমূলক কথা শুনেন। এ সময় জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় মে মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক ও পুরষ্কার প্রদান শেষে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ উপস্থিত কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্য দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফদিরগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আবুল কালাম চৌধুরীসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মে মাসের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহীম খলিল।
এছাড়াও মে মাসের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন, ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন, শ্রেষ্ঠ এএসআই হাজীগঞ্জ থানা সহকারী উপ-পরিদর্শক মো. গোলাম ছামদানী।
অপর দিকে জেলার মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী শাহরাস্তি থঅনার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন আহমেদ, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী সদর ট্রাফিকের সার্জেন্ট আবদুল্লাহ আল নাহিয়ান ও সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী হাজীগঞ্জ থানা সহকারী উপ-পরিদর্শক মো. গোলাম ছামদানী।


এই বিভাগের আরও খবর