শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাজীগঞ্জ সেন্ট্র্রাল হসপিটালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু শয্যায় গৃহবধু নবাগত শিশুর মৃত্যু

reporter / ৩৬১ ভিউ
আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

মো. মজিবুর রহমান রনিঃ

সাম্প্রতিক সময়ে হাজীগঞ্জ ও চাঁদপুরে কয়েকটি হসপিটালে অপারেশনে ভুল চিকিৎসার ঘটনায় রোগীর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে ফের হাজীগঞ্জ সেন্ট্রাল হসপিটালে সিজারিয়ান  অপারেশনে সেলাই না দেওয়ার অভিযোগ করে রোগীর স্বজনরা। গেল সপ্তাহে হাজীগঞ্জ ইসলামিয়া মর্ডাণ হাসপাতালে সিজারিয়ান অপারেশনে জরায়ু কেটে কনডম দিয়ে সেলাইয়ের ঘটনায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয়। ওই ঘটনায় তদন্ত এখনো চলমান রয়েছে। কমিটির তদন্ত চলমান রয়েছে। এরই মধ্যে একাধিক এমন ঘটনায় স্বাস্থ্য সেবা নিয়ে শঙ্কার রয়েছেন সাধারণ মানুষ।
হাজীগঞ্জ সেন্ট্রাল হসপিটালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু শয্যায় রয়েছে গৃহবধু। রোগীর স্বজনদের অভিযোগ সেলাই না করে কটন দিয়ে ব্যান্ডেজ করে বাড়িতে পাঠানো হয়েছে ওই গৃহবধুকে। তবে হসপিটালের দাবী ওই স্থানে ইনফেকশন রয়েছে। যার কারণে সেলাই জোড়া লাগেনি। তবে হসপিটাল কতৃপক্ষ ইনফেকশন সংক্রান্ত কোন প্রেসক্রিপশন দেখাতে পারেনি।
সিজারিয়ানি অপারেশনে ভূমিষ্ট হওয়ার একদিন পর মৃত্যু বরণ করেছে নবাগত শিশু। অপারেশনের দীর্ঘ ১ মাস পরও শঙ্কা মুক্ত হয়নি রোগী। ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগান দিতে গিয়ে নিঃস্ব রোগীর স্বজনরা।
অটো চালক নবীর হোসেনের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শাহরাস্তির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিজারিয়ান অপারেশনে গাফিলতির বিষয় তুলে ধরে হাসপাতালে অভিযোগ দিতে গিয়ে উল্টো হুমকি ধমকির শিকার হয় রোগীর স্বজনরা।
গত ১৪ মার্চ সিজারিয়ান অপারেশন করাতে হাজীগঞ্জ পূর্ব বাজারে সেন্ট্রাল হসপিটালে ছুটে যায় ১১নং পশ্চিম ইউনিয়নের পশ্চিম সারানিয়া বাড়ির অটো চালক নবীর হোসেনের স্ত্রী আকলিমা আক্তার।
অপারেশন করার একদিন পর আকলিমা আক্তারের শিশু সন্তান কুমিল্লার একটি হাসপাতালে মৃত্যু বরণ করে।
হাসপাতাল থেকে চার দিন পর আকলিমা আক্তারকে ১৮ মার্চ রিলিজ করে হাসপাতাল থেকে বাড়িতে পাঠানো হয়। সিজারিয়ার অপারেশনের ১০দিন পর রোগীর সেলাই স্থান ড্রেসিং করার জন্য হাসপাতালে ছুটে আসে। এরপর ইনফেকশন দেখা দেয় বলে জানায় হাসপাতালের অটি ইনচার্জ মো. সুজন। সে নিজেকে ওটি ইনচার্জ পরিচয় দিলেও তার মৌখিক ভাবে তার শিক্ষাগত যোগ্যতা জানায় এসএসসি পাশ। তবে ওটি ইনচার্জ হওয়ার যোগত্যা সম্পন্ন বিষয়ে নেই কোন শিক্ষাগত যোগ্যতার সনদ।
সিজারিয়ান অপারেশনে অংশ নেওয়া ডাক্তার আজাদ সাংবাদিকদের বলেন, অপারেশনের স্থানে ইনফেকশন এবং সমস্যা দেখা দিলেও হাসপাতাল কতৃপক্ষ এ বিষয়ে কোন যোগাযোগ করেনি। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কনসালের গাফিলতিতে রোগীর এ অবস্থার দেখা দিয়েছে।
প্রসূতি আকলিমা আক্তারের বাবা হাটিলা পূর্ব ইউনিয়নের আখন বাড়ির আব্দুল মান্নান আখনের তথ্যমতে জানা যায়, অপারেশনের ১০দিন পর হাসপাতালে নিয়ে আসলে ইনফেকশন হওয়ার কথা বলে দীর্ঘ ১৯দিন পর্যন্ত হাসপাতালে এনে ড্রেসিং করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অসহ্য যন্ত্রনা সহ্য করতে না পেলে আত্মহত্যার চেষ্টা করে আকলিমা আক্তার। পরে তার চিকিৎসার জন্য শাহরাস্তি উপজেলার একটি হাসপাতালে ভর্তি করায় স্বজনরা।
প্রসূতি আকলিমা আক্তারের বাবা আব্দুল মান্নান আখন এবং বোনের জামাই ইমান হোসেন চিকিৎসার কাগজপত্র নিয়ে হাসপাতালে গেলে অশোভনীয় করে হাসপাতালের মালিক জহিরুল ইসলাম বাবুল।


এই বিভাগের আরও খবর