শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হেরে গেলে থেমে যাওয়া যাবে না, চলতে হবে —– জেলা প্রশাসক কামরুল হাসান

reporter / ৪৮২ ভিউ
আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বাবুরহাটস্থ বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এর রকম ক্রীড়া প্রতিযোগিতায় আসলে আমার শৈশবের স্মৃতি মনে পরে যায়। খুব ভালো খেলোয়াড় না হওয়ায় তখন কোন পুরস্কার পেতাম না। অন্যরা যখন পুরস্কার নিয়ে যেতো তখন খারাপ লাগতে। আমি যখন অনুস্ঠানে আসি তখন এ শৈশবের স্মৃতি বলেই মজা পাই।
জেলা প্রশাসক উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হেরে গেলে থেমে যাওয়া যাবে না, চলতে হবে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও অনেক ভালো করছে এ প্রতিষ্ঠানগুলো। অবসর সময়ে ভালো কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়।
সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।
আলোচনা সভার পূর্বে সরকারি শিশু পরিবার ও বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং পরে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এর আগে সকালে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ.এস.এম. মোসা।
এসময় চাঁদপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক, সাকির বাক-শ্রবন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর