শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

মতলব উত্তরে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

reporter / ৩৮৮ ভিউ
আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিভিন্ন নীতি অবমাননা করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল এমরান খান।
মঙ্গলবার (৬ জুন) উপজেলার বিভিন্ন হাটবাজারে তিনি অভিযান চালান। আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স।
জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনা করে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রন) আইন ২০১৩’ এর ধারা ৪ মোতাবেক নিবন্ধন না থাকায় স্কাই এয়ার ট্রাভেলস কে ৫ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক কর্ণফুলী সুইটসকে ২০ হাজার টাকা ও মেডিক্যাল প্র্যাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ অনুসারে নিউ হেলথ কেয়ার ডায়াগণষ্টিক সেন্টার এন্ড কলসালটেন্ট সেন্টারকে ৫ হাজার টাকা সহ তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। দন্ড অনুসারে স্ব স্ব প্রতিষ্ঠান দন্ড পরিশোধ করেন।


এই বিভাগের আরও খবর