শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

ছেংগারচর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সবুজ বেপারীর মতবিনিময় সভা

reporter / ৩৯২ ভিউ
আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তরের ছেংগারচর পৌর সভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সবুজ বেপারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ই জুন) বাদ মাগরিব ছেংগারচর পৌর সভার ১নং ওয়ার্ডের জোরখালী ৫১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোঃ মোসলেম উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও খলিলুর রহমান প্রধানের এর সঞ্চালনায় সবুজ বেপারী বলেন, তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি জনগণের মনোনীত প্রার্থী। তাই এই ওয়ার্ডের জনগণই হলো আমার শক্তি এবং প্রেরণা। বিগত দিনেও এলাকার জনগণ আমার পাশে ছিলেন এবং আগামি দিনগুলোতেও সবাইকে পাশে চাই।
তিনি এলাকার সর্বসাধারণের বিভিন্ন প্রশ্ন ও মতামত শুনেন এবং নির্বাচিত হলে তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলেও সকলকে আশ্বস্ত করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৫১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ লিটন সরকার, ফারুক অর্জী, আনিছ বেপারী, রহমত উল্লাহ অর্জী, আওয়ামীলীগ নেতা গোলাম রসুল মিয়াজী, মনির বেপারী, হাবীবুর রহমান, ইউনুস বেপারী, মিলন অর্জী, শাহাজান বেপারী, রসুল বেপারী, সলিমুল্লাহ মিয়াজী প্রমুখ।


এই বিভাগের আরও খবর