শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

reporter / ২৮২ ভিউ
আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর থেকে বরিশাল গামী যাত্রীবাহী লঞ্চ এম ভি পুবালি-২ থেকে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর কোস্টগার্ড।

৯ জুন শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিস্চিত করেন।

আটককৃত ব্যক্তি মোঃ ফাহাদ (১৯) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মুরাপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর লঞ্চ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর থেকে বরিশাল গামী যাত্রীবাহী লঞ্চ এম ভি পুবালি-২ তল্লাশি করে একটি বড় স্কুল ব্যাগের ভিতরে রাখা ০৩ টি প্যাকেট থেকে ০৬ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন,  পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গাঁজাসহ আটককৃত মাদক ব্যাবসায়ীকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরও খবর