শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে বিনামূল্যে সার ও বীজ পেল ১ হাজার ৩শ’ জন কৃষক

reporter / ২৫৯ ভিউ
আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ এবং ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উপশি জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীর ও সার দেওয়া হয়।
শনিবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান। এসময় কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১ হাজার ৩০০ জন কৃষকদের মাঝে প্রতিজনকে ৫ কেজি করে উপশি বীজ, ১০ কেজি করে ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ৭১ সালের পরেই কৃষকদের কথা চিন্তা করেছেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমএ কুদ্দুস বলেন, আগে আর কোন দল বা সরকার কৃষকদের কথা চিন্তা করেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারই একমাত্র কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি সহ নানান সুবিধা দিচ্ছেন। তাহলে এটাই প্রমাণ করে আওয়ামী লীগ সরকার জনদরদী সরকার এবং গরীব দুঃখী মানুষের সরকার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তাহলে আপনি আমি সকলেই ভালো থাকতে পারবো।
তিনি বলেন, আগামী নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আমি একজন নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী। যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন তাহলে নির্বাচন করবো এবং জনগণকে সেবা করে যাব। আর যদি না ও পাই যিনি নৌকা পাবে আমরা তার পক্ষে কাজ করবো।
মতলব উত্তরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।


এই বিভাগের আরও খবর