শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাজীগঞ্জে শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য ৩’শত ৪৮ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

reporter / ৫০৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

মো.মজিবুর রহমান রনিঃ
চাঁদপুরের হাজীগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ট্যাব সমূহ  উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের উদ্যােগে মাধ্যমিক ও সমমানের মাদ্রাসার ৩’শত ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য  ট্যাব বিতরণ করা হয়।
৪ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী আসনের সাংসদ,সাবেক সরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধে ১ নং সেক্টর কমান্ডার মেজর (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি টেলি কনফারেন্সের মাধ্যমে এ ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময়  শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে
উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ।
শাহরাস্তি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা  খলিলুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়,মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকগণ।


এই বিভাগের আরও খবর