শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক আবু তাহের মোঃ রুহুল আমিন পাটওয়ারী

reporter / ৫৩৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন অধ্যাপক আবু তাহের মোঃ রুহুল আমিন পাটওয়ারী।
প্রতিষ্ঠানের সহকারী অধ্যােপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। হাইমচর উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ হাইমচর সরকারি কলেজ। কলেজটির সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবেরা খাতুন অবসরে যাওয়ার শেষদিন ৯ জুলাই (সোমবার) ওই পদে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
১০ জুলাই (মঙ্গলবার) আবু তাহের মোঃ রুহুল আমিন অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্বভার কার্যকর হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় আবু তাহের মোঃ রুহুল আমিন বলেন, একজন শিক্ষকের মনেপ্রাণে থাকে তার ছাত্র-ছাত্রী ও তার শিক্ষা প্রতিষ্ঠান। তিনি রাতদিন কিভাবে তার ছাত্র-ছাত্রীদের মননশীলতা এবং শিক্ষার মান উন্নয়ন করা যায় তা নিয়ে ব্যস্ত থাকেন। আমিও এর থেকে ব্যতিক্রম নই বরং আমি আমার প্রতিষ্ঠানকে আরও উন্নত করতে সবসময় নিরলস কাজ করবো ইনশাআল্লাহ। আমার উপর আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে পালন করার প্রতিশ্রুতি আমি দিচ্ছি। দায়িত্ব যথাযথভাবে পালন করে এই কলেজের শিক্ষার মানকে আরও উন্নত করবেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন ৩১ বছর এই কলেজের সহকারী অধ্যাপক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি।


এই বিভাগের আরও খবর