শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বিএনপি’র তারুণ্যের সমাবেশে মতলবের সহস্রাধিক নেতাকর্মীদের যোগদান

reporter / ২০৯ ভিউ
আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
সরকারবিরোধী আন্দোলনে তরুণদেরও শামিল করতে গতকাল শনিবার ঢাকা  সোহরাওয়ার্দী উদ্যানে  ‘তারুণ্যের সমাবেশ’ করছে বিএনপি।
এই সমাবেশ ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সমাবেশে কয়েক লাখ ছাত্র-তরুণকে  জমায়েত হয়েছে বলে দাবি বিএনপির । গতকাল শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি’র অঙ্গ-সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এই আয়োজন করছে। তবে সমাবেশ উপলক্ষে বিএনপি’র নেতারাও সরব রয়েছেন।
ঢাকায় তারুণ্যের সমাবেশ সফল করতে, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডঃ মুহাম্মদ জালাল উদ্দিনের নির্দেশে মতলব  উত্তর দক্ষিণ উপজেলার  যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের,
সহস্রাধিক নেতাকর্মী ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময়  নেতারা জানান, সর্বশেষ ৩  জাতীয়  নির্বাচনে ভোটার হওয়ার পরও  অনেক তরুণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায়  তারা ওই ৩টি নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে পারেননি। তাদের অনেকেই এ নিয়ে অসন্তুষ্ট। তরুণদের মনে ভোট দিতে না পারার ক্ষোভ রয়েছে।
তারা তা প্রকাশের পথ খুঁজছে। তরুণদের আন্দোলনে সম্পৃক্ত করে ভোটাধিকার প্রতিষ্ঠা করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান নেতাকর্মীরা।
তারা আরো বলেন , দেশ হায়েনার কবলে পড়েছে। মানুষের ভোটের অধিকার নেই। প্রায় ৪ কোটি নতুন ভোটার বিগত ১৫ বছর ধরে যারা নতুন ভোটার হয়েছে, তরুণ ভোটার যারা ভোট দিতে পারেনি, ভোট মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার, ভোটারেরাই একটি রাষ্ট্র পরিচালনায় কোন দল থাকবে, কোন ব্যক্তি পরিচালনা করবে সেই রাজনৈতিক অধিকার রয়েছে একজন ভোটারের। তরুণ ভোটারদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে নেমেছি।
মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক  রাশেদ জামান টিপু,  যুগ্ম আহ্বায়ক ফয়সাল সোহেল, হাসানুজ্জামান নোমান, মাসুদ রানা, মুরাদ বেপারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সরকার ,মতলব দক্ষিণ উপজেলা  যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরন, সদস্য সচিব জহিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক  শাহিন প্রধান,  পৌর যুবদলের আহ্বায়ক মজিব সরকার, সদস্য সচিব কামাল হোসেন, যুগ্ম আহবায়ক  মাকসুদুল আলম সোহাগ, দক্ষিণ সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির মিয়াজী, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলস মিয়াজি,  ছাত্রদলের আহ্বায়ক  মিরাজ মাহমুদ জিসান, সদস্য সচিব রানা প্রধান, মতলব উত্তর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিস মিয়াজি, পৌর সেচ্ছাসেবক দলের সি ঃযুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী,পৌর ছাত্রদের আহবায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন,সহ অসংখ্য নেতা কর্মী অংশ গ্রহন করেন।


এই বিভাগের আরও খবর