শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মতলবে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

reporter / ৩৫৬ ভিউ
আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১ টি ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের উদ্বোধন করা হয়েছে গন ভবনে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ভিডিও কনফেরন্সের মাধ্যমে সারা দেশে এ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উদ্যেগে অডিটোরিয়ামে এ ভিডিও কনফারেন্স দেখা ও আলোচনা সভার আয়োজন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল ইমরানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গ জেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান। এসময় উপস্থিত ছিলেন,পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল কালাম আজাদ, কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিন, মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর নবী, সমবায় কর্মকর্তা মজিবুর রহমান, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন, ওসি মহিউদ্দিন, তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আফজাল হোসেন খানসহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর