শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

reporter / ১২৬২ ভিউ
আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

জাহিদুল ইসলাম ফাহিম: ফরিদগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।
বুধবার (৯ আগষ্ট) বিকালে ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বঙ্গবন্ধু কাপে ‘পূর্ব আলোনিয়া সপ্রাবি’ ১-০ গোলে ‘উত্তর কৃষ্ণপুর সপ্রাবি’কে এবং বঙ্গমাতা কাপে শাসিয়াখালী সপ্রাবি ট্রাইবেকারে ৩-০ গোলে সাফুয়া সপ্রাবিকে পরাজিত করে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হয়। ফাইনাল ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে শিশুদের মধ্যে এই দুই মহান ব্যক্তির বিষয়ে জানার একটি বড় সুযোগ সৃষ্টি হয়। জাতির পিতা এবং বঙ্গমাতা আমাদের এই জাতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। শিশুদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি এবং খেলাধূলা প্রতি আগ্রহ সৃষ্টির জন্যই এই টুর্নামেন্টের আয়োজন। একই সাথে নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলাধূলাকে এগিয়ে নিতে হবে। আজকে দুটি খেলা দেখে আমার উপলব্ধি এমন যে, এই ছোট্ট শিশুরা প্রশিক্ষণ পেলে অনেক ভালো খেলতে পারবে।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা শিক্ষা  অফিসার (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক  গিয়াস কবির প্রমুখ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।


এই বিভাগের আরও খবর