শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী আটক, ১টি মোটর সাইকেল উদ্ধার

reporter / ২৫৭ ভিউ
আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাদঁপুর ডিবি পুলিশের নেতৃত্বে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারী আটক, ১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
গত ২ শনিবার ২৩.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর থানাধীন ১২নং চান্দ্রা ইউনিয়ন এর ০৮নং দক্ষিণ বালিয়া সাকিনস্থ চান্দ্রা চৌরাস্তা বাজার এর জনৈক লিটন এর হোন্ডা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোহাম্মদ ইমরান পাটোয়ারী প্রঃ রবিউল (৩২), পিতা-আবুল খায়ের পাটোয়ারী, মাতা-সুফিয়া বেগম, স্থায়ী সাং-নয়নপুর, বাইশগাঁও ইউপি, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা, বর্তমানে সাং-মোকাম পাড়া, শহিদ উল্যা ভেন্ডার এর ভাড়াটিয়া, নাইয়া টোলা, পোঃ ঢাকা জুট মিলস, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, দীর্ঘ দিন যাবৎ মোটর সাইকেল যোগে ফেনী সীমান্তবর্তী এলাকা হইতে ইয়াবা সংগ্রহ করিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করিয়া আসিতেছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল হইতে ধৃত আসামীর দেহ তল্লাশি কালে তার পিঠে ঝুলানো একটি নেভী ব্লু রংয়ের ব্যাগ, যাহার গায়ে ইংরেজীতে arctic hunter লেখা, ব্যাগের মধ্যে সাদা কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১০টি নীল রংয়ের এয়ারটাইট পলিপ্যাকে রক্ষিত ইয়াবা ট্যাবলেট, যাহার প্রতিটি প্যাকেটে ২০০ পিস করিয়া করিয়া সর্বমোট (২০০×১০)=২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট যার মূল্য অনুমান ৬,০০,০০০/-টাকা এবং মাদক বহন কাজে ব্যবহৃত একটি কালো রংয়ের ইয়ামাহা মোটর সাইকেল, যাহার চ্যাসিস নং-MEIRG4423J0154728, ইঞ্জিন নং-G3J50248134, মূল্য অনুমান ২,৩০,০০০/-টাকা উদ্ধার করে।
আটককৃত মোহাম্মদ ইমরান পাটোয়ারী প্রঃ রবিউল (৩২) এর বিরেুদ্ধে সদর মডেল থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক)/৩৮ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ । মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।চাঁদপুর জেলা পুলিশ সুপার
মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায়,জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ, এনামুল হক চৌধুরী, এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ মাজহারুল হক এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।


এই বিভাগের আরও খবর