শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে জমইয়াতে হিযবুল্লাহর মাসিক তালীমী জলসা সম্পন্ন

reporter / ৬৯৭ ভিউ
আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম: ছারছীনা দরবার শরীফের অরাজনৈতিক ও দ্বিনী সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার মাসিক তালীমী জলসা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মাসিক তালীমী জলসা সম্পন্ন হয়। এসময় ছারছীনা শরীফের পীর ছাহেবের সফরসঙ্গী মাওলানা আবু জাফর মোহাম্মদ সামচ্ছুদ্দোহা। আমতলী হুজুর (রহ.), চাঁদপুর জমইয়াতে হিযবুল্লাহ নেতা ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক  আলহাজ্ব মাওলানা ইব্রাহিম (রহ.) ও পশ্চিম পোয়া আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ  এবং জমইয়াতে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা খাজা আহমদ (রহ.) এর মাগফেরাত কামনায় ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
জমইয়াতে হিযবুল্লাহ  ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল হাসান মুহাম্মদ ছাইফুল্লাহর সভাপতিত্বে ও মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ মাকসুদুল আমিনের সঞ্চালনায় তালীমী জলসা ও ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা  জমইয়াতে হিযবুল্লাহ সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। তালীমী জলসা ও মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির চাঁদপুর জেলা শাখার  সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান চাঁদপুর শহর জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব মাওলানা জিয়া উদ্দিন খন্দকার।
তালীমী জলসা ও ঈছালে ছাওয়াব মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ,আইম্মায়ে হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দ সহ ছারছীনা শরীফের মোহেব্বীন ও শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী বৃন্দ।


এই বিভাগের আরও খবর