শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

শহরের মন্দির গুলোতে কমিউনিটি পুলিশ দৃষ্টি রাখবে -ওসি মুহসিন আলম

reporter / ৪৭২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব হলো শারদীয় দূর্গা উৎসব। এ উৎসবের আর মাত্র বাকী ৩ দিন। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহসীন আলম বলেছেন, চাঁদপুর সদর উপজেলায় এ বছর ৪০ টি মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।তার মধ্যে পৌর এলাকায় ৩৪ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শহরের গুরুত্ব পূর্ণ মণ্ডপ গুলোতে রাত ১০ টা থেকে ভোর রাত পর্যন্ত কমিউনিটি পুলিশ নজরদারিতে রাখতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, শহরের গুরুত্ব পূর্ণ মণ্ডপ গুলো হলো, মেথা রোড পূজা মণ্ডপ, প্রতাপ সাহা রোড পূজা মণ্ডপ, মজুমদার বাড়ি পূজা মণ্ডপ, মুন্সেফ পাড়া ( নতুন) পূজা মণ্ডপ, পালপাড়া শীতলা মন্দির,গোপাল জিউর আখড়া, কালিবাড়ি মন্দির, কদমতলা স্কুল ( অকাল বোধন সংর্ঘ), পুরান বাজার এলাকার দাস পাড়া পূজা মণ্ডপ, নিতাইগঞ্জ পূজা মণ্ডপ,পালপাড়া পূজা মণ্ডপ, মৈশাল বাড়ি পূজা মণ্ডপ, বারোয়ারি পূজা মণ্ডপ সহ সড়কের পাশে যে সব মণ্ডপ রয়েছে সেই সব পূজা মণ্ডপে কমিউনিটি পুলিশ টহল সদস্যরা নজর দারিতে রাখার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি।

তিনি আরো বলেন, আমরা চাই আমাদের থানা এলাকার সকল মণ্ডপে যেন সবাই শান্তিপূর্ন ভাবে আনন্দের মাঝে এ উৎসব উদযাপন করতে পারে সেজন্য আমরা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টিতে রয়েছি।


এই বিভাগের আরও খবর