শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

ভারতের প্রমোদতরী চাঁদপুরে

reporter / ৩৫৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

শুধুমাত্র রাত্রীযাপনের জন্যই বিদেশী ৩১ জন পর্যটক নিয়ে সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে এসেছে ভারতের প্রমোদতরী আরভি কিন্দাত প্যানডো।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগ মধ্য ব-দ্বীপ চাঁদপুর শাখার যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল্লাহ্ আল বাক্বী।

জানা যায়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ডের ৩১ জন পর্যটক নিয়ে সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে এসেছে ভারতের প্রমোদতরী আরভি কিন্দাত প্যানডো। যেটিতে অস্ট্রেলিয়ার ১২, আমেরিকার ৪, যুক্তরাজ্যের ৮, কানাডার ৪, সুইজারল্যান্ডের ২ এবং আয়ারল্যান্ডের ১ জন পর্যটক রয়েছেন। এছাড়াও ভারতের ২১ জন ক্রু এটিতে রয়েছেন।

এ বিষয়ে নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগ মধ্য ব-দ্বীপ চাঁদপুর শাখার যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল্লাহ্ আল বাক্বী বলেন, আমাদের চাঁদপুরে শুধুমাত্র রাত্রিযাপনে এই পর্যটকদের নিয়ে প্রমোদতরীটি এসেছে। এটি মাদ্রাসা ঘাটের আশপাশে নৌ পুলিশ ও কোষ্টগার্ডের সহায়তায় পুরো রাত অবস্থান নিয়ে সকালে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে যাবে। বরিশাল কয়েকটি স্পট ঘুরলেও প্রমোদতরীর পর্যটকরা চাঁদপুরের কোথাও নেমে ঘুরতে যাচ্ছেন না।

মোঃ আব্দুল্লাহ্ আল বাক্বী আরও বলেন, চাঁদপুর আসার পথে ইন্জিনজনিত ত্রুটি দেখা দিলেও প্রমোদতরীর বড় ধরনের সমস্যা না হওয়ায় রাতেই চাঁদপুরে পৌঁছতে সক্ষম হয়েছে। এটিতে বিভিন্ন দেশের খ্রিস্টান সম্প্রদায়ের ৩১ জন পর্যটক এসেছেন এবং তারা সবাই বয়স্ক। মূলত অবসর সময় কাটাতে তারা দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর অংশ হিসেবে এদেশের চাঁদপুরে আসলেন।


এই বিভাগের আরও খবর