শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব দক্ষিণে বিএনপি থেকে শতাধিক কমী যুবলীগে যোগদান

reporter / ৬১৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে মতলব পৌর আওয়ামী যুবলীগের সদস্য ফরম পূরণ করে শতাধিক নারী কর্মী যুবলীগে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কোহিনূর বেগমের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক বিএনপি নারী সদস্য আনুষ্ঠানিকভাবে আওয়ামী যুবলীগে যোগদান করেন।

মতলব পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকন ফুলের শুভেচ্ছা জানিয়ে দলে তাদেরকে গ্রহণ করেন।

এসময় পৌর যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ সেলিম মিয়াজী, উপজেলা যুবলীগের সাবেক সদস্য জালাল ফরাজী, পৌর যুবলীগ নেতা ফজলে রাব্বি ইয়ামিন, মোঃ উজ্জল মিয়াজী, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মাহফুজ সরকার, ১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ শাহিন সরকার, সাধারণ সম্পাদক মোঃ কামাল বেপারী, যুবলীগ নেতা রাসেল দেওয়ান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
নব যোগদান কৃত সদস্যরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তারা প্রতিজ্ঞা করেন।


এই বিভাগের আরও খবর