শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে ইজিবাইকসহ চোর চক্রের তিন সদস্য আটক

reporter / ৩১৮ ভিউ
আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের ফরিদগঞ্জে ইজিবাইকসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।গতকাল (১৫ নভেম্বর) বুধবার রাতে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামের নির্দেশে ও থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের তত্ত্বাবধানে এস. আই খোকন চন্দ্র দাস ও এ. এস. আই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চররামপুর এলাকার গাজী বাড়ির সামনে থেকে মো. রাব্বি হোসেন (৩০), মো. আল-আমিন (২৪) ও মো. ইয়াছিন হোসেন প্রকাশ ঈশান (২২) কে আটক করেছে।

আটককৃত মো. রাব্বি হোসেন ফরিদগঞ্জ পৌর এলাকার আবুল কালামের ছেলে, মো. আল-আমিন রুপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং মো. ইয়াছিন হোসেন প্রকাশ ঈশান পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের মো. হেলাল হাওলাদারের ছেলে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামিরা চিহ্নত অটোরিকশা চোরাই চক্রের সদস্য। তাদের আটক করে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর