শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাজীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

reporter / ৪৫৩ ভিউ
আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

আনোয়ার হোসেন মানিকঃ
হাজীগঞ্জে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত  হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্ত্বরে অবস্থিত মৃত্যুঞ্জয়ী মুজিব চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা প্রশাসন, মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি, উপজেলা পরিষদ, হাজীগঞ্জ পৌরসভা ও কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পল্লীবিদ্যুৎ সমিতি-২, আলীগঞ্জ পিটিআই’সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
পরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীন, পৌর মেয়র ও পৌর আওয়াী লীগের সভাপত আ স ম মাহবুব-উল আলম লিপন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।
এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাছান রাব্বি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল হান্নানসহ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমনো আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন।


এই বিভাগের আরও খবর