শিরোনাম:
চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম জাতীয় ও আন্তর্জাতিক আসরে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন চাঁদপুর জেলা প্রশাসকের হাতে তুলে দিলেন ৪৩০ টি শীতবস্ত্র আশা দৈনিক বাংলা পত্রিকার মতলব চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক বিমল দেবনাথ মতলব উত্তরে মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে নিখোঁজ ৩ ছাত্র, উদ্বিগ্ন পরিবার মতলবের উপাদী উত্তরে চেয়ারম্যান পদপ্রার্থী হিরনের উঠান বৈঠক মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের ফিশারির মাছ ভোর রাতে ধরে নিলেন স্বাস্থ্য কর্মকর্তা! শিশু ধর্ষণের অভিযোগ মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাটের পাল্টা অভিযোগ ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু

রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

reporter / ৫২৪ ভিউ
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ বাড়ি করে হামলা ভাঙচুর হল লুটপাটের মামলায় যুবলীগ নেতা রায়হান কবির ভূঁইয়া সুমন ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির ভূঁইয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
গতকাল রবিবার দুপুরে উপজেলার খাদুন এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, মিলন প্রধান,  সুরুজ মিয়া, রাসেল ভুইয়া৷ দেলোয়ার ভুইযা, শফিক ভান্ডারি।
 মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ শে ডিসেম্বর স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির ভূঁইয়া ও যুবলীগ নেতা রায়হান কবির ভূঁইয়া সুমন জমি সংক্রান্ত বিরোধের ধরে সন্ত্রাসী বাহিনী নিয়ে বেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিলন প্রধান বাড়িতে হামলা ভাঙচুর হল লুটপাট চালায়। এ সময় সন্ত্রাসীরা বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষন করে। পরে এলাকাবাসী রায়হান কবির ভূঁইয়া সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন৷ পরে পুলিশ রায়হান কবির ভূঁইয়া সুমন মোটা অংকের টাকার বিনিময় ছেড়ে দেয়। এ ঘটনায় মিলন প্রধান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার আসামি রায়হান কবির ভূঁইয়া সুমন ও তার ছোট ভাই মহসিন কবির ভূঁইয়া সবুজ।


এই বিভাগের আরও খবর