শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

কচুয়ায় ১২ দিন ধরে শারীরিক প্রতিবন্ধী খোকন নিখোঁজ সন্ধান চায় পরিবার

reporter / ৭৩৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বিল্লাল মাসুমঃ

চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের আটোমোড় গ্রামে ৪০ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী খোকন শিকারী নামে এক জন দীর্ঘ ১২দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার (২১ আগষ্ট) একই গ্রামের প্রতিবেশি পিকআপ চালক হাসানের সাথে যাত্রাবাড়ি ছাগল বাজারে গিয়ে নিখোঁজ হন। এর পর থেকে তাকে কোথাও খুজেঁ না পেয়ে দিশেহারা হয়ে পড়ে খোকনের পরিবার। শারীরিক প্রতিবন্ধী খোকন সঠিকভাবে উচ্চারন করে কথা বলতে পারে না। তার সন্ধানে যাত্রাবাড়ি থানায় তার ভাতিজা হানিফ মিয়া বাদী হয়ে একটি সাধারন ডায়রী করেছেন। নিখোঁজ খোকন মিয়া কচুয়া উপজেলার আটোমোড় গ্রামের শিকারী বাড়ির ধনু শিকারীর ছেলে।

পিকআপ চালক জানান, ঘটনার দিন খোকন শিকারী আমার সাথে কুমিল্লার নিমশার বাজারে যান। সেখানে থেকে ফেরার পথে গৌরিপুর এসে তাকে বাড়িতে চলে যেতে বললে সে বাড়ি না গিয়ে আমার সাথে যাবে বলে জানায়। এক পর্যায়ে ওইদিন মধ্য রাতে আমরা খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে গেলে ভোর রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে খোকনকে আর দেখতে পাইনি। বর্তমানে তাকে খুজেঁ পাওয়ার জন্য পোষ্টার, মাইকিংসহ বিভিন্ন যায়গায় খুজেঁ বেরাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়াজী জানান, খোকন শিকারী খুবই নিরীহ প্রতৃতির লোক। এলাকায় কারো কোন ক্ষতি করেনি। স্থানীয় আটোমোড় মোল্লা মার্কেটে বিভিন্ন লোকজনের বাজার-সদাই মানুষের বাড়ি বাড়ি পৌছে দিয়ে সহযোগিতা করতো। আমরা তার দ্রুত সন্ধান চাই।

কোন সহৃদয়বান ব্যাক্তি নিরীহ খোকন শিকারীর সন্ধান পেলে ০১৮২৭৭৫১১০৬ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।


এই বিভাগের আরও খবর