শিরোনাম:
চাঁদপুরে প্রবীণ দিবসে শ্রদ্ধা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মাও. মোশাররফ হোসাইন হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ

‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই

reporter / ১৯৫ ভিউ
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মতলব উত্তর প্রতিনিধি
‎চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
‎শুক্রবার গভীর রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অলিপুর গ্রামের নাছিরের দোকানে এ ঘটনা ঘটে।
‎
‎দোকান মালিক নাছির বলেন, প্রতিদিনের মতো দোকানধারী করে রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাত আনুমানিক ৩ টার দিকে দুর্বৃত্তরা দোকানে আগুন দেয়। দোকানে আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা ঘরে আগুন লেগে যায়। ঘরে থাকা একটি গরু পুরে মারা যায়। পরে  আশপাশের লোকজন চিৎকার শুরু করে। খবর পেয়ে রাত দেড়টায় বাড়ি থেকে দ্রুত এসে অন্যদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই। ততক্ষণে দোকান থাকা, ফ্রিজ, গ্যাস সিলিন্ডারসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ভস্মীভূত হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
‎তিনি আরো জানান, তার সাথে এলাকার কিছু লোকদের পূর্ব শত্রুতা রয়েছ। তার ধারনা সেই জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। যা তদন্ত করলে বেরিয়ে আসবে।
‎
‎খবর পেয়ে সকালে মতলব উত্তর থানা পুলিশ  ঘটনাস্থলে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে এবং  ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
‎
‎


এই বিভাগের আরও খবর