শিরোনাম:
পূর্ব ফতেপুরে চেয়ারম্যান পদে প্রার্থী আরব আলী মোল্লা মতলব দক্ষিণে “আন্তর্জাতিক কন্যা দিবস” পালিত  মা ইলিশ রক্ষায় জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’, খাদ্য সহায়তা পেলেন দুই শতাধিক জেলে চাঁদপুরে জেলেদের বরাদ্দের চাল উধাও, প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত চাঁদপুরের ৮ উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কন্যাশিশুর অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধে চাঁদপুরে নানা আয়োজন বেশি দামে এলপিজি বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা চাঁদপুরে প্রবীণ দিবসে শ্রদ্ধা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মাও. মোশাররফ হোসাইন হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন

পূর্ব ফতেপুরে চেয়ারম্যান পদে প্রার্থী আরব আলী মোল্লা

reporter / ২৫ ভিউ
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাজী এমদাদুল হক মানিকঃ

আসন্ন ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন মোঃ আরব আলী মোল্লা।

তিনি শিক্ষা, প্রযুক্তি ও তারুণ্যনির্ভর একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, “আসুন, পরিবর্তনের প্রত্যয়ে একসঙ্গে পথচলার সাথী হই। আপনার ভোটের মাধ্যমেই শুরু হোক আগামীর জবাবদিহিতা।”

আরব আলী মোল্লা বলেন, এলাকার টেকসই উন্নয়নে শিক্ষার প্রসার, প্রযুক্তির ব্যবহার এবং তরুণ প্রজন্মের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগানো জরুরি। পাশাপাশি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি।

তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।


এই বিভাগের আরও খবর