শিরোনাম:
নদীতে মাছ ধরতে নৌ পুলিশের টোকেন! টাকা না দিলেই আটক-হয়রানির অভিযোগ মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন

মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

reporter / ১১১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মতলব উত্তর প্রতিনিধিঃ

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার আয়োজনে উপজেলার শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। উপসহকারী প্রকৌশলী মো. সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন এবং মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ইকবাল হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, দুর্যোগ প্রধানত দুই ধরনের—প্রাকৃতিক ও মানবসৃষ্ট। এসব দুর্যোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হলে প্রথমেই সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা ও প্রতিরোধের উপায় সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। এ লক্ষ্যেই জাতিসংঘ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, দুর্যোগ প্রতিরোধে সচেতনতা শুরু করতে হবে নিজ ঘর থেকেই। গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং বিদ্যুৎ ব্যবহারের নিয়ম মেনে চলতে হবে। ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বাড়ানো গেলে নিজেদের পাশাপাশি অন্যদেরও নিরাপদ রাখা সম্ভব।

আলোচনা সভা শেষে অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।


এই বিভাগের আরও খবর