শিরোনাম:
মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত মতলব উত্তরের ইন্দুরিয়া বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁদপুরে দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী কাজী হুমায়ুন আটক মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চাঁদপুরে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা কৃষক ও কৃষির উন্নয়নেই এগিয়ে যাবে দেশ: মৎস্য ও কৃষিমন্ত্রী মতলবে বিল থেকে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা পূর্ব ফতেপুরে চেয়ারম্যান পদে প্রার্থী আরব আলী মোল্লা

মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

reporter / ২৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

সাইফুর রহমান সবুজঃ
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলায়  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
 মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) আনোয়ারুল ইসলাম।
কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে আগুন নিয়ন্ত্রণ করতে হয়, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং আগুনের ঝুঁকি এড়াতে করণীয় সম্পর্কে হাতে-কলমে দেখানো হয়।
  এছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সে বিষয়েও প্রদর্শনী করা হয়। এ সময় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনের ঝুঁকি, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং পরিস্থিতি বিপজ্জনক হলে দ্রুত নিরাপদ স্থানে সরে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়।
 এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল,মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক  খোকন,সাবেক সিনিয়র সহ সভাপতি ডাঃ শোয়েব আহমেদ,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, মতলব প্রেসক্লাবের  সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ এবং মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউটের শিক্ষার্থীবৃন্দ।


এই বিভাগের আরও খবর