শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

কচুয়ায় দারুল কুরআন মহিলা মাদ্রাসা উদ্বোধন

reporter / ৪৫৪ ভিউ
আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

কচুয়া প্রতিনিধি \
কচুয়া উপজেলার দারাশাহী-তুলপাই বাজারে চেয়ারম্যান টাওয়ারের দ্বিতীয় তলায় দারুল কুরআন মহিলা মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দ্বীনি প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী,সমাজসেবক আব্দুল মালেক পাটওয়ারী,সাংবাদিক জিসান আহমেদ নান্নু,মো. ইব্রাহিম,ইউপি সদস্য গোলাম খাজা,আলহাজ¦ রুহুল আমিন,মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. শাখাওয়াত হোসেন,মাদ্রাসা পরিচালক সদস্য ফখরুল ইসলাম আজাদ,প্রসন্নকাপ দ্বীনিয়া মাদ্রাসার মুদির মাওলানা মোহাম্মদ হোসাইন ও মাওলানা সিহাব উদ্দিন ছালেহী সিলেটসহ ওলামায়ে কেরাম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রসন্নকাপ দ্বীনিয়া মাদ্রাসার নায়েবে মুদির মাওলানা মো. ছোলেমান ক্বাফী।
উল্লেখ্য যে, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ এর দারাশাহী-তুলপাই বাজারস্থ চেয়ারম্যান টাওয়ারে ভিন্ন আঙ্গিকে আবাসিক,অনাবাসিক ও ডে-কেয়ার পদ্ধতিতে মহিলা নূরানী,নাজেরা,হিফজ ও সাধারন বিভাগে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অন্যান্য ভাবে সহযোগিতা করতে সকলের সহযোগিতা চেয়েছেন পরিচালনা পর্ষদ।


এই বিভাগের আরও খবর