শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

সভাপতি মানিক ভৌমিক ও সম্পাদক আমির হোসেন কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

reporter / ৪৬৪ ভিউ
আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

কচুয়া প্রতিনিধি \
কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়শনের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত কচুয়া বাজারস্থ জনতা সুপার মার্কেটের তৃতীয় তলায় এসোসিয়শনের কার্যালয়ে ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে ৯৫জন ভোটারের মধ্যে ৯২জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়শন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক ও সহকারী প্রিজাইডিং দায়িত্ব পালন করেন সাধারন সম্পাদক সবুজ ভদ্র এবং নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম ও আব্দুর রাজ্জাক মিয়াজী।
৪টি পদের বিপরীতে ৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এতে সভাপতি পদে মানিক ভৌমিক ভোট পেয়েছেন ৬৭টি এবং সাধারন সম্পাদক পদে আমির হোসেন মজুমদার পেয়েছেন ৭২ ভোটে নির্বাচিত হন। অপর দিকে শিক্ষা সচিব পদে আলমগীর হোসেন পেয়েছেন ৬২ ভোট অর্থ সম্পাদক পদে ফখরুদ্দিন পেয়েছেন ৫৬ ভোট।

কচুয়া: কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়শনের সভাপতি মানিক ভৌমিক,সাধারন সম্পাদক আমির হোসেন,শিক্ষা সচিব আলমগীর হোসেন ও অর্থ সম্পাদক ফখরুদ্দিন।


এই বিভাগের আরও খবর