শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাজীগঞ্জে ইউএনওকে সাংবাদিক কল্যাণ সমিতির বদলী জনিত বিদায় সংবর্ধনা

reporter / ৪১২ ভিউ
আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

হাজীগঞ্জ প্রতিনিধি
হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তারকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি। রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের নেতৃত্বে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, হাজীগঞ্জে দায়িত্ব পালনকালীন সময়ে আপনাদের (সংবাদকর্মী) যথেষ্ট সহযোগিতা পেয়েছি। যা আমার কাজকে আরো গতিশীল ও বেগবান করেছে। সেজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আগামি দিনে যিনি দায়িত্ব পালন করবেন, তাকেও সহযোগিতা করবেন।
সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্র উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ, কার্যকরি সদস্য মো. সাইফুল ইসলাম, সম্মানিত সদস্য মো. সাইফুল ইসলাম সিফাত প্রমুখ। বক্তব্য শেষে ইউএনও মোমেনা আক্তারের হাতে স্মৃতিস্মারক (ক্রেস্ট) তুলে দেন নেতৃবৃন্দ।
সংবর্ধনা প্রদানকালে সিনিয়র সহ-সভাপতি মো. মেহেদী হাছান, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জয়, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) শাখাওয়াত হোসেন শামীম, প্রচার সম্পাদক রেজাউল করিম নয়ন, দপ্তর সম্পাদক সুজন দাস, সম্মানিত সদস্য মজিবুর রহমান রনিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর