শিরোনাম:
মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার

পবিত্র ওমরা পালনে যাচ্ছেন মায়া চৌধুরী

reporter / ৪৫৪ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আজ ৯ এপ্রিল শনিবার রাত ১০টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে পবিত্র ওমরা হজ্ব পালনে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন। তাঁর সাথে রয়েছেন পত্নী পারভীন চৌধুরী রিনা, জৈষ্ঠ্য পুত্র ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগ কার্র্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, পুত্রবধু সুবর্ণা চৌধুরী বীনা।
তিনি পবিত্র ওমরা হজ¦ পালন শেষে আগামী ১৬ই এপ্রিল শনিবার সকাল ৯টায় ঢাকায় এসে পৌঁছাবেন।
সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মীবৃন্দ, শুভাকাঙ্খীদের সাথে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। তিনি সহ তার পরিবারের সদস্যরা যাতে সঠিক ভাবে পবিত্র ওমরা হজ্ব পালন শেষে সুস্থভাবে আবার দেশে ফিরে আসতে পারে সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।


এই বিভাগের আরও খবর