শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলব উত্তরে বাবার কবর জিয়ারত করতে আসলেন বিচারপতি জাহিদ সারওয়ার কাজল

reporter / ৩৮২ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দিতে বাবার কবর জিয়ারত করতে আসলেন বিচারপতি জাহিদ সারওয়ার কাজল।

৮ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া  উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাইকোর্টের আইনজীবী বাবা মরহুম গোলাম সারোয়ার বাবু মিয়ার কবর জিয়ারত করেন।

এসময় বিচারপতি জাহিদ সারোয়ার কাজল এর সাথে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহি অফিসার গাজী শরিফুল হাসান, এএসপি হাজিগঞ্জ সার্কেল আবুল কালাম,  মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মাসউদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, সমাজসেবক গোলাম কিবরিয়া খোকন, মুক্তিযোদ্ধা শরীফ হোসেন শুভা, মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম দেওয়ান, সমাজসেবক শাজাহান মিয়া, ফরাজী কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিমউদ্দিন মুন্সি, চরকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল কবির, ফরাজিকান্দি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামগন।

পরে তিনি তার বাড়ীতে আসা স্থানীয় লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং নিজ মহল্লা উত্তর রামপুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি স্থানীয় দুইটি মসজিদে মিলাদ দোয়া ও ইফতারের আয়োজন করেন এবং মসজিদ দু’টিতে নগদ অর্থ প্রদান করেন।


এই বিভাগের আরও খবর