শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুরে এক মাসের অভিযানে ৬২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

reporter / ৩৯৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
  জাটকা রক্ষায় মার্চ এপ্রিল  দু’মাসের অভিযান চলমান রয়েছে।  এরইমধ্যে  চাঁদপুরে ১ মাসের অভিযানে  ৬৮ মামলায় ৬২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।এছাড়াও ১৯ জন জেলেকে ৭৮ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়েছে।
এসময়ের মধ্যে ২৪ টি নৌকা আটক,   ৯৮.৩৪ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১২ হাজার ১ শত ৫০ কেজি জাটকা  জব্দ করা হয়েছে।৬ টি নৌকা নিলামে ২ লাখ ২৪ হাজার ৫ শত ৩৮ টাকায় বিক্রি করা হয়েছে।১ মার্চ থেকে  ৯ এপ্রিল পর্যন্ত  মোট ৮১ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  চাঁদপুর মৎস্য অফিসের ১ মার্চ থেকে ৯  এপ্রিল পর্যন্ত  প্রাপ্ত   রিপোর্টের আলোকে   এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, চলমান অভিযান সফল করার লক্ষ্যে  প্রশাসনিকভাবে সর্বাত্মক চেষ্টা করা হলেও  স্থানীয় ইউপি সদস্য ও  চেয়ারম্যানদের   নীরব ভূমিকা ও কোন কোন জায়গায় নৌ-পুলিশের গাফিলতি দেখা যাচ্ছে।ফলে প্রথমদিকে অভিযান অনেকটা সফল হলেও এপ্রিলের শুরু থেকে   বিভিন্ন জায়গায়  জেলেদেরকে জাটকা ধরতে দেখা যায়।  অভিযোগ রয়েছে নৌ-পুলিশের স্প্রীট বোর্ড চালক   জেলেদের সোর্স হিসেবে কাজ করে।
এবিষয়ে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আতাউর রহমান জানান, আমরা অভিযান সফল করার জন্য সর্বাত্মক  চেষ্টা করে যাচ্ছি।  আমাদের লক্ষ্য হলো জেলেরা যাতে কোন অবস্থাতেই নদীতে  নামতে না পারে।তারপরও আমাদের কিছু কিছু সমস্যা রয়েছে। সেগুলো মাথায় রেখে সামনে আমাদের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন ,এখনো পর্যন্ত  আমাদের অভিযান অনেকটাই ভালো অবস্থানে । তবে কোথাও কোন সমস্যা হলে আমরা তড়িৎ ব্যবস্থা নিব।


এই বিভাগের আরও খবর